স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আফ্রিদির সাথে ভ্রমণের যে অদ্ভুত কাহিনি শোনালেন ইরফান পাঠান

ইরফান পাঠান ও শহীদ আফ্রিদি। ছবি : সংগৃহীত
ইরফান পাঠান ও শহীদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান সম্প্রতি ২০০৬ সালের পাকিস্তান সফরের সময় ঘটে যাওয়া একটি ঘটনা সামনে এনেছেন। ওই সফরে বিমানযাত্রায় তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে ঘটে যাওয়া এক অদ্ভুত মুহূর্তের কথা জানান, যা পুরো ফ্লাইটজুড়ে আফ্রিদিকে চুপ করিয়ে দিয়েছিল।

পাঠান জানান, ‘২০০৬ সালের সফরে করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। উভয় দলের খেলোয়াড় একই বিমানে ছিলেন। আফ্রিদি আমার মাথায় হাত রেখে চুল এলোমেলো করল এবং জিজ্ঞেস করল, ‘কেমন আছো ছেলে?’ আমি ভাবলাম, তুমি কী করে হঠাৎ আমার বাবা হয়ে গেছ। আমি কিছু বলছিলাম না, কথা বলছিলাম না। এরপর আফ্রিদি আমার দিকে কিছু বাজে কথা বলল। তার সিট আমার কাছাকাছি ছিল।’

পাঠান তখন আফ্রিদির দিকে এমন একটি জবাব দেন যা তাকে পুরো ফ্লাইটজুড়ে স্তব্ধ করে রাখে। তিনি বলেন, ‘পাশেই বসা পাকিস্তানের অলরাউন্ডার আব্দুর রাজ্জাককে জিজ্ঞেস করলাম, এখানে কোন ধরনের মাংস পাওয়া যায়। তিনি বললেন, বিভিন্ন পশুর মাংস আছে। এরপর আমি জিজ্ঞেস করলাম, কুকুরের মাংস পাওয়া যায় কি।

রাজ্জাক অবাক হয়ে বলল, ‘হে ইরফান, তুমি কেন এমন বলছ?’ আমি আফ্রিদির দিকে তাকিয়ে বললাম—‘আফ্রিদি মনে হয় কুকুরের মাংস খেয়েছে, তাই এতক্ষণ ধরে কুকুরের মতো ভৌ ভৌ করছে। এরপর আফ্রিদি আর কিছু বলল না। পুরো বিমানযাত্রাজুড়ে সে চুপচাপ থাকল। সে বুঝতে পেরেছিল, আমাকে কথা দিয়ে হারানো সম্ভব নয়। তাই পরবর্তী সময়ে আর কিছু বলল না।”

ইরফান পাঠানের এই কাহিনি ক্রিকেট ভক্তদের জন্যে খেলোয়াড়দের মাঠের বাইরে থাকা ছোটখাটো রাইভ্যালরির একটি মজার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আফ্রিদি ও পাঠানের মধ্যে মাঠের সঙ্গেই নয়, বিমানে ঘটে যাওয়া এই ঘটনা দেখিয়েছে যে, ক্রিকেটারদের মধ্যে কখনো কখনো মাঠের বাইরেও প্রতিদ্বন্দ্বিতা চলে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X