স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাবর-রিজওয়ানকে অবসরের পরামর্শ সাবেক পেসারের

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে আবারও তুমুল বিতর্ক। এশিয়া কাপ ও ট্রাই-সিরিজের জন্য ঘোষিত দলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়ার পর এবার সাবেক পেসার তানভীর আহমেদ সরাসরি দুই তারকাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তানভীর লিখেছেন, ‘আমার অনুরোধ বাবর ও রিজওয়ানের কাছে—যদি মনে করো তোমার সম্মান অক্ষুণ্ন নেই, তবে অবসর ভেবে দেখো। উদাহরণ সামনে আছে বিরাট কোহলির। সম্মান তোমার নিজের হাতে।’

এই মন্তব্যের পর পাকিস্তানজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। জাতীয় দলের দুই সবচেয়ে সফল ব্যাটসম্যানকে দলে না রাখা যেমন প্রশ্ন তুলছে, তেমনি অবসরের ডাক আরও বাড়িয়ে দিয়েছে বিতর্ক।

তানভীর আরও অভিযোগ তোলেন দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে। বিশেষ করে তিনি আঙুল তুলেছেন ওপেনার ফখর জামানের অন্তর্ভুক্তি নিয়ে। ‘ফখর জামান কি জোর করে দলে ঢুকেছে, নাকি বাবর আজমকে জায়গা না দিতে তাকে রাখা হলো? চোট কাটিয়ে উঠেই সে কিভাবে দলে এল?’ — প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান শেষবার পাকিস্তানের হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডিসেম্বর ২০২৪-এ। এরপর থেকে টি-টোয়েন্টি স্কোয়াডে তাদের ধারাবাহিক অনুপস্থিতি এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে।

ঘোষিত পাকিস্তান দল :

সাইম আউব, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X