কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে কোনোভাবেই যেন সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের জার্সিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) ব্যাট হাতে ১৩ বলে ‍সাকিব করেন ৭ রান।

ব্যাট হাতে মলিন হলেও বল হাতে এক ওভারে ২ রানের বিনিময়ে নিয়েছেন এক উইকেট। দিন শেষে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে সাকিবের দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রান তোলে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ব্যাট হাতে অবশ্য শুরুটা ভালো হয়নি ফ্যালকন্সের। রাহকিম কর্নওয়াল (৯), অ্যান্ড্রু জুয়েল (২২), করিমা গোর (১০), বেভন জ্যাকবস (৮) ও সাকিব (৭) রানে ফিরলে এক পর্যায়ে ৭৭ রানে ৫ উইকেট হারায় অ্যান্টিগা। দলের সেই বিপর্যয় মুহূর্তে হাল ধরেন অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন। তাদের ব্যাট থেকে আসে ৬৯ রানের জুটি।

১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় ত্রিনবাগো নাইট রাইডার্সের। দলীয় ৪৯ রানে নিজেদের প্রথম উইকেট হারায় তারা। এরপর একে একে নিকোলাস পুরান (১০), ড্যারেন ব্রাভো (২) ও কেসি কার্টি (৩৫) প্যাভিলিয়নে ফিরলে ১১০ রানে ৬ উইকেট হারায় তারা। দলটির পক্ষে শেষ পর্যন্ত লড়ে যান পোলার্ড।

২৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেললে তা দলের হার এড়াতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে নাইট রাইডার্সের ইনিংস।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X