কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন যারা

টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেটে ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ।

বুধবার (২০ ‍আগস্ট) ওই সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। মাসুদুর রহমান মুকুল এই ম্যাচে দায়িত্ব পালন করবেন টিভি আম্পায়ার হিসেবে। চতুর্থ আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাওয়া সাথিরা জাকির জেসীকে।

দ্বিতীয় ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলাম। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন মোর্শেদ আলী খান।

আগামী ০৩ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মূল আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্ব থাকবেন তানভীর আহমেদ। সাথিরা জাকির জেসি এই ম্যাচে দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X