স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

১২ মাসের জন্য ছিটকে গেলেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে গতিময় পেসার

ল্যান্স মরিস। ‍ছবি : সংগৃহীত
ল্যান্স মরিস। ‍ছবি : সংগৃহীত

পিঠের পুরোনো চোটের জন্য অন্তত ১২ মাসের জন্য ছিটকে গেছেন ‘দ্য ওয়াইল্ড থিং’ খ্যাত অস্ট্রেলিয়ার পেসার ল্যান্স মরিস। এর ফলে, পেস বিভাগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ের সবচেয়ে গতিময় পেসার বিবেচনা করা হয় মরিসকে। কিন্তু ইনজুরির কারণে ধারাবাহিকভাবে লম্বা সময় খেলতে পারছেন না তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর মরিসের কোমরের নিচের অংশে আবারও স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। এ কারণে অজি ফাস্ট বোলার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ‘পার্স স্ট্যাবিলাইজেশন সার্জারি’ করাবেন। এই সার্জারিতে স্ক্রু এবং টাইটানিয়াম কেবল দিয়ে মেরুদণ্ডের নিচের দিকটা শক্ত করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় চোট না লাগে।

এ প্রসঙ্গে মরিস বলেন, ‘আমি মনে করি এটাই আমার পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নের সবচেয়ে যৌক্তিক উপায়। অন্যদের সফলভাবে মাঠে ফেরা আমাকে আত্মবিশ্বাসী করেছে। আমি কঠোর পরিশ্রম করব এবং সঠিক সময়ে ফিরব।’

গ্রিন, মরিস ছাড়াও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে জেমস প্যাটারসন, জেসন বেহরেনডর্ফ ও বেন ডোয়ারশিসও একই ধরনের সমস্যায় দীর্ঘ দিন ধরে ভুগেছেন।

উল্লেখ্য, মরিসের এই সার্জারিটি করবেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ সার্জন রোয়ান স্কাউটেন ও গ্রাহাম ইংলিস। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পূর্ণকালীন ইনজুরি কেস ম্যানেজার নিক জোনসও পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১০

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১১

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১২

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

২০
X