কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০১:০১ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনকে সফল করতে বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে এক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনকে সফল করতে বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে এক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনকে সফল করার লক্ষ্যে সম্মিলিত খতমে নবুওয়ত বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে এক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় আরজাবাদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের আহ্বায়ক ও আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। সম্মেলনটি সঞ্চালনা করেন মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরজাবাদ মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদার, ন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের আমির মুফতি শোয়াইব ইব্রাহিমী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা ফয়জুল্লাহ, মুফতি জাকির কাসেমী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা ইলিয়াস হাসান, মাওলানা সুলাইমান কাসেমী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ফয়সাল মাহমুদ, মাওলানা ফখরুদ্দিন হোসাইনী ও মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম।

সম্মেলনে আগামী মহাসম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য করণীয় নির্ধারণ করা হয় এবং ওলামায়ে কেরাম সবাইকে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X