মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

গণমিছিলপূর্ব সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি : কালবেলা
গণমিছিলপূর্ব সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি : কালবেলা

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে বিএনপি। এককভাবে সরকার গঠনের অবস্থায় আমরা রয়েছি। ফেব্রুয়ারির ভোটের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে গণমিছিলপূর্ব সভায় এ কথা বলেন তিনি।

এমরান আহমদ চৌধুরী বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নতুন বাংলাদেশ বিনির্মাণের এক সুস্পষ্ট রূপরেখা। নতুন বাংলাদেশ ও পরবর্তী প্রজন্মের স্বপ্নপূরণের বীজ তাতে নিহিত রয়েছে। দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে।

বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকার গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনার ফিরিস্তি তুলে ধরে তিনি আরও বলেন, ভোটারবিহীন নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতার স্বাদ নেওয়া মানুষের জনগণের প্রতি জবাবদিহি থাকে না, এটাই স্বাভাবিক। ফলে উন্নয়নের মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীকে এর অনিবার্য পরিণতি বরণ করতে হয়েছিল। এটি দুর্ভাগ্যের বিষয়।

তিনি আরও বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের গ্যাসপ্রাপ্তির ন্যায্য দাবি আদায়, রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে এলাকাবাসীর স্বপ্ন বাস্তবায়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার সারথি হতে এলাকাবাসীকে পাশে থাকতে হবে।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ ও পৌর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুক উদ্দিন, আব্দুল কুদ্দুছ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শামিম আহমদ, আলাউদ্দিন আলাই ও জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন রানু।

আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, বিএনপি নেতা গুলজার আহমদ রাহেল, আক্তার অনিক, মাসুক উদ্দিন, লিয়াকত, আলাউদ্দিন মাস্টার, আব্দুল জব্বার, জাবেদুল হক দুদু, আব্দুল করিম, দৌলা হোসেন সুভাষ, সাব্বির আহমদ, মক্তদির আলী মক্তই, হোসেন আহমদ দোলন, সোহেল আহমদ, এনাম উদ্দিন দিলাল, সেলিম উদ্দিন, আলতাফ হোসেন, আব্দুল গণি, কামাল আহমদ, হালিম রানা, সোহেল আহমদ, তানভীর আহমদ, জাবের আহমদ, সাইদুর রহমান ও সৈয়দ তারেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X