স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌরভ গাঙ্গুলী কি আসলেও ভারতের কোচ হচ্ছেন?

সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত
সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কোচিং ক্যারিয়ারে পা রাখলেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব নিয়ে। এটি তার প্রথম আনুষ্ঠানিক কোচিং অ্যাসাইনমেন্ট হলেও, ক্রিকেট মহলে গুঞ্জন জোরালো—এটি নাকি কেবল শুরু, বড় মঞ্চে ফেরার অপেক্ষা মাত্র। অনেকেই বলছেন, একদিন ভারতের জাতীয় দলের কোচের আসনও যে তার জন্য নির্ধারিত, সেটা সময়ের ব্যাপার।

কেন গাঙ্গুলী?

খেলোয়াড়ী জীবনে থেকেই সৌরভ গাঙ্গুলী ছিলেন খুঁজে নেওয়ার ও তৈরি করে দেওয়ার ওস্তাদ। যুবরাজ সিং, বীরেন্দ্র শেবাগ, জাহির খান কিংবা হরভজন সিং—সবার ক্যারিয়ারই ডানার জোর পেয়েছিল ‘দাদা’র অধীনে। নেতৃত্বগুণ, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের দক্ষতা আর দুঃসাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে রাখে। অবসরের পর প্রশাসক হিসেবে বিসিসিআই সভাপতি থেকে শুরু করে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর—সব জায়গায়ই ছাপ রেখেছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই অনেকেই মনে করছেন, ভারতীয় ক্রিকেটে কোচ হিসেবেও তার প্রবেশ কেবল সময়ের অপেক্ষা।

অন্যদিকে, ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের দায়িত্ব শুরু হয়েছে মাত্র এক বছর হলো। চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও তার সময়টা উত্থান-পতনের। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকরা ইতিমধ্যেই তাকে কটাক্ষ করছেন, বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট থেকে অবসরের পেছনে গম্ভীরের ভূমিকাকে ঘিরে। তবে ইংল্যান্ডে ২-২ ড্র করে সেই সমালোচনার অনেকটাই স্তিমিত হয়েছে। তরুণদের নিয়ে দল গড়তে তিনি যেভাবে কাজ করছেন, বিসিসিআই আপাতত তাকেই ভরসা করছে। তার চুক্তি চলছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত।

তাহলে গম্ভীরের মাঝপথে গাঙ্গুলী? আপাতত এর সম্ভাবনা খুব কম। ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের মতো অস্থিরতায় ভোগে না। হুট করে কোচ পরিবর্তনের নজিরও বিরল। গম্ভীরের প্রতি এখনো আস্থা আছে বোর্ডের। তবে যদি হঠাৎ ব্যর্থতা আসে কিংবা ড্রেসিংরুমে অশান্তি ছড়িয়ে পড়ে, তখনই গাঙ্গুলীর নাম সামনে আসতে পারে।

ভারতের ক্রিকেটে সৌরভ গাঙ্গুলীর উপস্থিতি সবসময়ই বিশেষ। খেলোয়াড়, অধিনায়ক, প্রশাসক—সব ভূমিকায় তিনি নিজেকে প্রমাণ করেছেন। এবার যদি কোচ হিসেবেও ইতিহাস লেখেন, অবাক হওয়ার কিছু থাকবে না। আপাতত তিনি প্রস্তুতি নিচ্ছেন প্রিটোরিয়া ক্যাপিটালসে। তবে যে কোনো মুহূর্তে ‘মহারাজ’ যে ভারতীয় ক্রিকেটে আবার নতুন ভূমিকায় গর্জে উঠবেন—সেটা অনেকটাই নিশ্চিত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১১

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১২

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৩

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৪

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৫

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৬

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৭

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৯

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X