স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বদলে গেল এশিয়া কাপের সময়সূচি, বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন

এশিয়া কাপ। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপ। ‍ছবি : সংগৃহীত

আসর শুরুর আগেই পরিবর্তন আনা হয়েছে এশিয়া কাপের সময়সূচিতে। আসন্ন এই টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৮টায়।

শুধু একটি ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। আর সেটি হলো হবে সংযুক্ত আরব আমিরাত-ওমান ম্যাচ। ১৫ ‍সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ এশিয়া কাপের ম্যাচের সময়সূচির পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। মূলত তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তীব্র গরম পড়ে। তাপমাত্রা দিনের বেলা ৪০ ডিগ্রিকেও ছাড়িয়ে যায়। সন্ধ্যার পর থেকে গরম কিছুটা কমতে থাকে। এর ফলে ক্রিকেট বোর্ডগুলোর অনুরোধ মেনে ব্রডকাস্টাররা ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আসন্ন এশিয়া কাপে ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে খেলবে টাইগাররা। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’-তে খেলবে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১০

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১১

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১২

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৩

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৪

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৫

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৭

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৮

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৯

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

২০
X