স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

এসএ২০ নিলামে সাকিব–মোস্তাফিজসহ ১৪ ক্রিকেটার

মোস্তাফিজুর রহমান (বাঁয়ে) ও সাকিব আল হাসান (ডানে)। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান (বাঁয়ে) ও সাকিব আল হাসান (ডানে)। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে এসএ২০ এখন অন্যতম। দক্ষিণ আফ্রিকার এই লিগের ২০২৬ মৌসুমের নিলাম ঘিরে রোমাঞ্চ ছড়িয়েছে ইতোমধ্যেই। আর সেই উত্তেজনায় বাংলাদেশের অবদানও কম নয়—মোট ১৪ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামের তালিকায়। শীর্ষে রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

৫৪১ ক্রিকেটারের মধ্যে মাত্র ২৫ জন বিদেশি খেলোয়াড়ের জন্য থাকবে জায়গা। ফলে প্রতিযোগিতা হবে হাড্ডাহাড্ডি। তবুও বাংলাদেশি ক্রিকেটারদের অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স তাদের আলোচনায় রাখছে।

বাংলাদেশের ১৪ ক্রিকেটার নিলামে:

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, জাকের আলী আনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম ও নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা থেকে সর্বাধিক ৩০০ ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। তাদের সঙ্গে থাকবেন ইংল্যান্ডের ৯৭ জন, ওয়েস্ট ইন্ডিজের ২৮ জন, শ্রীলঙ্কার ২৪ জনসহ অস্ট্রেলিয়া ও নেপালের প্রতিনিধি। বিশ্বকাপ তারকা এডেন মার্করাম, কুইন্টন ডি কক, আনরিখ নর্কিয়া বা জেরাল্ড কোটজির মতো নামগুলো ইতোমধ্যেই আলোচনায়।

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এ নিলাম শুধু আর্থিক দিক থেকেই নয়, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণের জন্যও বড় সুযোগ। তবে দল পাওয়া নির্ভর করছে অনেক কিছুর ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১০

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১১

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১২

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১৩

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৪

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৬

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৮

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

২০
X