স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

‘আমরা তো অ্যাটাকিং ক্রিকেট খেলছি, আরও অ্যাটাকিং চাচ্ছেন’

তানজিদ তামিম। ‍ছবি : সংগৃহীত
তানজিদ তামিম। ‍ছবি : সংগৃহীত

টানা দুই ম্যাচ জিতে সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় টাইগাররা। এমন জয়ের পরও আ্যটাকিং ক্রিকেট নিয়ে প্রশ্ন করা হয় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া তানজিদ হাসান তামিমের কাছে।

গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন করেন তামিম। তিনি বলেন. ‘আমরা তো অ্যাটাকিং ক্রিকেট খেলছি। আরও অ্যাটাকিং চাচ্ছেন?’

বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্মিলিত স্ট্রাইক রেট এ বছর এখন পর্যন্ত ১৩১.৫৯। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তানজিদ-লিটনদের অবস্থান এখানে নবম। তাামিম জানান, দলের সবাই এখন স্বাধীনভাবে ক্রিকেট খেলতে পারছে। তিনি বলেন, ‘আমাদের পুরো দলকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে যার মতো খেলতে পারবে। যার যে ভূমিকা আছে, তা মাঠে কীভাবে বাস্তবায়ন করতে পারে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে।’

আ্যটাকিং ক্রিকেটে নিজের উন্নতিটা বেশ দারুণভাবেই করেছেন তানজিদ তামিম। গত বছর ১৮ ম্যাচে ১১৪ স্ট্রাইকরেটে ব্যাট করেছিলেন তিনি। গড় ছিল ২১.৫৬। এ বছর এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন ১৪৫ স্ট্রাইকরেটে। আগ্রাসী ব্যাটিং নিয়ে তামিম যে কাজ করেছেন এ পরিসংখ্যানই তার প্রমাণ।

নিজের সাফল্যের রহস্য জানিয়ে তামিম বলেন, ‘সবসময় নতুনভাবে শুরু করার চেষ্টা করি। আপনারাও দেখেছেন উইকেট কেমন করছিল আজ। বল টার্ন পাচ্ছিল, বাউন্সও ছিলো। উইকেট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। যে প্ল্যানে এগিয়েছি, যেটা ভালো মনে হয়েছে সেই প্ল্যানে সফল হয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১০

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১১

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১২

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৩

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৪

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৫

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৬

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৭

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৮

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৯

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

২০
X