স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

মিচেল স্টার্ক। ‍ছবি : সংগৃহীত
মিচেল স্টার্ক। ‍ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ৩৫ বছর বয়সী এই বোলার বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে এই ঘোষণা দেন। মূলত, ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্টার্ক অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৯টি উইকেটের মালিক তিনি। দেশটির ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। তার ওপরে রয়েছে কেবল জাম্পা। উইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

টেস্ট ক্রিকেটের গুরুত্ব সবসময়ই বেশি ছিল স্টার্কের কাছে। সেটি উল্লেখ করে অবসরের ঘোষণা দিয়ে অজি এই পেসার লিখেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। শুধু শিরোপা জয়ের জন্যই নয়, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও বেশ উপভোগ্য ছিল।’

আগামী বছর অস্ট্রেলিয়ার বেশ ব্যস্ত সূচি রয়েছে। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ বছর পূর্তির বিশেষ ম্যাচ এবং ইংলিশদের মাটিতে অ্যাশেজ রয়েছে অজিদের।

এদিকে স্টার্কের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি। অজি এই পেসারের অবদান অস্ট্রেলিয়া ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন বেইলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X