মাহফুজ আহমেদ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিদায় বেলায় বাড়তি ব্যস্ততা মিরপুরের ভ্যালোসিটি ব্যাটওয়ালার!

জুলিয়ান উড। ছবি : সংগৃহীত
জুলিয়ান উড। ছবি : সংগৃহীত

মাসখানেক আগে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো প্রোভ্যালোসিটি ব্যাট নিয়ে হাজির হয়েছিলেন তিনি। গত কয়েক সপ্তাহ জাকের, শামীম, সোহান, হৃদয়ের কাছ থেকে দেখেছেন। শিখিয়েছেন পাওয়ার হিটিংয়ের কৌশল। এই নেট থেকে ওই নেট, কাছ থেকে দিয়েছেন টিপস। চলে যাওয়ার ঘণ্টা বাজছে তার, তবে যাওয়ার আগে বাংলাদেশের স্টারবয়কে আরেকটু পলিশ করতেই উঠে-পড়ে লাগলেন তিনি। সময়টা যে মোটেও ভালো যাচ্ছে না হৃদয়ের। যদিও উডের ব্যস্ততা দেখে বোঝার উপায় নেই। আগামীকালই টাইগারদের সঙ্গে শেষ দিন!

তার চুক্তি বাড়ানো হচ্ছে না, কারণ বিসিবির মনে হচ্ছে পাওয়ার হিটিং কোচ সারা বছর রাখার প্রয়োজন নেই। আবার লাগলে তাকে বা তার মতো কাউকে ডেকে আনা যাবে। উডের আন্ডারে হিটিং কতটা ইম্প্রুভ হলো তা হয়তো আর কিছু সিরিজ পর্যবেক্ষণ করলেই জানা যেতে পারত।

নেটে হৃদয়কে দেখেই ডেকে পাঠালেন উড। পরে ধরিয়ে দিলেন প্রোভ্যালোসিটি ব্যাটটা। বেশ কিছুক্ষণ তা দিয়ে অনুশীলন করে এবার হৃদয়কে নিজেই শুরু করলেন বল থ্রো। এরপর নেট বোলারের বিপক্ষে চলল হৃদয়ের অনুশীলন। টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবেই রান করছেন হৃদয়। সমস্যা যে স্ট্রাইক রেট ও পাওয়ার হিটিং নিয়ে। সেটিই পরিবর্তনের চেষ্টা করলেন টাইগারদের মিডল অর্ডারের এই প্রাণভোমরা।

হ্যামিলিনের বাঁশিওয়ালার বিদায়ঘণ্টা বেজে গেছে। ২৭ দিনের জার্নিটা শেষ হচ্ছে কাল। তাই হয়তো শেষ বেলায় জাদুর ব্যাটটা ছুঁয়ে দেখে গেলেন জাকের, রিশাদরা। চলে যাচ্ছেন উড, তবে তার প্রোভ্যালোসিটির ম্যাজিক কি মুগ্ধ করবে, উদ্ধারে সাহায্য করবে টাইগার ক্রিকেট! উত্তরটা তোলা থাকছে সময়ের খাতাতেই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X