স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:৫৫ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ছক্কার ঝড় তুলতে বিশেষজ্ঞ কোচ আনছে বিসিবি

বিসিবি ভবন। ছবি : সংগৃহীত
বিসিবি ভবন। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে হলে লাগামছাড়া ব্যাটিংই হতে পারে বড় অস্ত্র। সে লক্ষ্যেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছক্কার ঝড় তুলতে বিদেশি পাওয়ার-হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উডকে আনছে বিসিবি, যিনি আগামী আগস্টে তিন সপ্তাহের জন্য কাজ করবেন জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে।

আগামী ৬ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পেই কাজ শুরু করবেন জুলিয়ান উড। তার উপস্থিতিতে টেকনিক্যাল ব্যাটিং নয়, মূল ফোকাস থাকবে—কীভাবে বল বাউন্ডারি ও ছক্কায় পরিণত করা যায়, কীভাবে শক্তি উৎপাদন ও ব্যবহার করা যায়।

উড এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করেছেন। এবার জাতীয় দলের জন্য তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।

‘আমরা আশা করছি তিনি ক্যাম্প শুরুর আগেই চলে আসবেন,’ জানান বিসিবির এক শীর্ষ কর্মকর্তা।

‘বাংলাদেশে প্রতিভার অভাব নেই। কিন্তু এখনকার ক্রিকেটে শুধু প্রতিভা নয়, সেটা ব্যবহার করে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করাটাই আসল। আমি ক্রিকেটারদের শেখাব কীভাবে নিজের শক্তিকে কাজে লাগাতে হয়,’ বলেন উড।

‘তিন সপ্তাহের এই ক্যাম্প নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। কয়েক বছর ধরেই বিসিবির সঙ্গে আলাপ হচ্ছিল, এবার বাস্তবায়ন হচ্ছে—খুশি আমি,’ বলেন তিনি।

শুধু ব্যাটিং কোচেই থেমে নেই বিসিবির পরিকল্পনা। ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনাও চলছে। প্রাথমিকভাবে আলোচনায় রয়েছেন ডেভিড স্কট, যিনি আগেও হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন।

একই সঙ্গে স্থানীয় মনোবিজ্ঞানীদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে, যাতে ভাষাগত সহায়তা ও দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করা যায়।

এদিকে এশিয়া কাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য ভারতের আগমনের আশা থাকলেও তা এখন বাতিল। বিকল্প হিসেবে নেপাল বা নেদারল্যান্ডসের মতো দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বিসিবি অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদীন।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ। তার আগেই ছক্কা ঝড়ের পরিকল্পনা, মানসিক প্রস্তুতি ও কঠোর অনুশীলনের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ দলকে দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X