কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরও ১০৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় এক দিনে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অনেকেই ত্রাণপ্রার্থী ছিলেন। খবর আলজাজিরার।

নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৫০ জনের বেশি নিহত হয়েছেন। এ শহরটি পুরোপুরি দখলের চেষ্টায় সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আল-সাবরা মহল্লা। এ এলাকায় কয়েকদিন ধরে টানা বোমা ফেলা হচ্ছে। সর্বশেষ হামলায় একটি ত্রাণ শিবিরও আক্রান্ত হয়। সেখানে ৩২ জন হতাহত হন।

এদিকে গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছে আরও ১৩ জন। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। অন্যদিকে ত্রাণ সরবরাহে ভাটা পড়ায় দুর্ভিক্ষ মারাত্মক রূপ নিচ্ছে।

গাজায় চলমান যুদ্ধ এখন সিদ্ধান্তমূলক ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং পুরো ‘ইরানি অক্ষকে’ দুর্বল করা। এর মধ্যে রয়েছে গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের হুতিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামির নিশ্চিত করেছেন যে, গাজা সিটিতে স্থল অভিযান এরই মধ্যে শুরু হয়েছে। তিনি জানান, আমাদের অভিযান আরও তীব্র হবে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X