স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ জয়ের পর এশিয়া কাপ প্রস্তুতিতে চোখ লিটনের

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা ১৩তম ওভারের শুরুতেই জয় নিশ্চিত করে ফেলে। ফলে তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক লিটন দাস স্বীকার করেছেন, প্রতিটি সিরিজ জেতা সম্ভব না হলেও এ ধরনের জয় দলকে আত্মবিশ্বাসী করে তোলে। তিনি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি চাই প্রতিটি সিরিজ জিততে। তবে সবসময় তা সম্ভব হয় না। আজকের কৃতিত্ব পুরো দলকেই দিতে হবে। বিশেষ করে বোলাররা অসাধারণ করেছে। আমরা এখানে দুই সপ্তাহ ধরে ক্যাম্প করেছি, ওরা অনুশীলনে বাড়তি পরিশ্রম করেছে এবং মাঠে সেটা প্রয়োগ করেছে।’

লিটন আরও যোগ করেন, ‘উইকেটে কিছুটা গ্রিপ ছিল, কিন্তু তারা জানত কীভাবে বল করতে হবে। ভ্যারিয়েশন কাজে লাগিয়েছে দারুণভাবে। মুস্তাফিজ, তাসকিনের দক্ষতা তো সবার জানা, এমনকি নাসুমও দলে ফিরে তার দায়িত্বটা ঠিকই পালন করেছে। এটাই ইতিবাচক দিক।’

প্রথম ম্যাচ জেতার পর বেঞ্চ শক্তি পরীক্ষার সুযোগ পায় বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচে সেই পরিকল্পনার ফল মিলেছে বলে মনে করেন অধিনায়ক। ‘প্রথম ম্যাচে জিতলে পরের ম্যাচে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আসে। আমরা সেটা করেছি এবং সফল হয়েছি। যেহেতু সামনে এশিয়া কাপ, তাই এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। দিন দিন আমরা দলকে গড়ে তুলতে চাই। ভালো দিক হলো, যে-ই দলে আসুক না কেন, নিজের দায়িত্বটা ঠিকই পালন করছে। শেষ পর্যন্ত যদি জয় আসে, সবকিছুই ঠিকঠাক মনে হয়।’

বাংলাদেশের এই জয় শুধু সিরিজ নিশ্চিত করেই থেমে থাকেনি, বরং আসন্ন এশিয়া কাপের আগে দলকে দিয়েছে আত্মবিশ্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

১০

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১২

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৪

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৫

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৭

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৮

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৯

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

২০
X