স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

শারজায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয়

দুর্দান্ত বোলিং করেছেন রশিদ। ছবি : সংগৃহীত
দুর্দান্ত বোলিং করেছেন রশিদ। ছবি : সংগৃহীত

শারজার গরম রাতটায় যেন আরও উত্তাপ ছড়াল আফগানিস্তান। ব্যাট হাতে সেদিকুল্লাহ আতাল আর ইব্রাহিম জাদরানের ঝলক, আর পরে রশিদ-নবী-নূর আহমদদের মন্ত্রমুগ্ধ করা বোলিং—সব মিলিয়ে পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে দিল তারা।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ১৬৯/৫। ইনিংসের শুরুটা ভালো ছিল না; মাত্র ১০ রানে হারায় রহমানুল্লাহ গুরবাজকে। কিন্তু এরপর আতাল (৬৪ বলে ৪৫) আর জাদরান (৪৫ বলে ৬৫) দ্বিতীয় উইকেটে গড়েন ১১৩ রানের দুর্দান্ত জুটি। শেষদিকে ফাহিম আশরাফ কিছুটা প্রতিরোধ গড়লেও আফগানরা পায় লড়াইয়ের মতো সংগ্রহ।

জবাবে ব্যাট হাতে ধস নামে পাকিস্তানের। সাইম আয়ুব শূন্য আর ফারহান ১৮ রানে ফিরলে চাপ সামলাতে পারেননি বাকিরা। ফখর জামান (২৫) ও অধিনায়ক সালমান আলি আঘা (২০) কিছুটা আশা জাগালেও দুজন ফেরার পর দল গড়ায় বিপর্যয়ে—৮.৩ ওভারেই স্কোর ৬৭/৪।

তারপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১৭ ওভার শেষে পাকিস্তান দাঁড়ায় ১১১/৯। শেষদিকে শুধু হ্যারিস রউফ একাই যেন লড়াই চালালেন—১৬ বলে চার ছক্কায় ঝোড়ো ৩৪ রান করে। সঙ্গ দিলেন সুফিয়ান মুকিম (৭*)। শেষ উইকেটে তাদের ৪০ রানের জুটি পাকিস্তানকে ১৫১ পর্যন্ত নিয়ে গেলেও ব্যবধান ঘোচানো ছাড়া অন্য কোনো কাজে আসেনি সেটা।

আফগান বোলারদের মধ্যে রশিদ খান, মোহাম্মদ নবী, নূর আহমদ ও ফজলহক ফারুকি সমান দুটি করে উইকেট ভাগ করে নেন। ব্যাট হাতে জ্বলে ওঠা আতাল আর জাদরানই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আগেই।

এই জয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের অবস্থান আরও শক্ত করল আফগানিস্তান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X