কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ওপর আত্মঘাতী হামলা

ঘটনাস্থলে পাকিস্তানি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে পাকিস্তানি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলা হয়েছে। এতে ছয় নিরাপত্তা কর্মী এবং ছয় জঙ্গি নিহত হয়। রয়টার্সকে স্থানীয় পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে এক আত্মঘাতী বোমা হামলাকারী ঢুকে বিস্ফোরণ ঘটায়। হামলার পর ১২ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে।

জানা গেছে, ভোরে বান্নু শহরে আত্মঘাতী বোমা হামলাকারী তার বিস্ফোরকভর্তি গাড়িটি ঘাঁটির সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা দেয়। যার ফলে অন্যান্য আক্রমণকারী কম্পাউন্ডে প্রবেশ করতে সক্ষম হয়। আঞ্চলিক পুলিশপ্রধান সাজ্জাদ খান বলেন, এই হামলায় ১৬ জন নিরাপত্তা কর্মী এবং তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আমাদের বাহিনী প্রায় ১২ ঘণ্টা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

পুলিশের এক বিবৃতিতে কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না করে অজ্ঞাত জঙ্গিদের হামলার জন্য দায়ী করা হয়েছে।

বান্নু প্রতিবেশী আফগানিস্তানের আইনশৃঙ্খলাহীন সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত। সেটি দীর্ঘদিন ধরে জঙ্গিদের আবাসস্থল বলে পরিচিত।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবান বেশ কয়েকটি সুন্নি ইসলামিক সংগঠনের সমন্বয়ে গঠিত। সীমান্ত অঞ্চলে সক্রিয় প্রধান গোষ্ঠী এরা। ২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামী আইন প্রয়োগের লক্ষ্যে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসছে গোষ্ঠীটি।

পাকিস্তান বলেছে, তারা খারেজি। জঙ্গিরা প্রতিবেশী আফগানিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করে। আফগানরা যোদ্ধাদের প্রশিক্ষণ দেয় এবং হামলার পরিকল্পনা করে। যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X