স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

মেসিদের জন্য বড় দুঃসংবাদ, থুতু কাণ্ডে বড় শাস্তি পেলেন উরুগুইয়ান তারকা

থুতু কাণ্ডে বড় শাস্তি পেলেন সুয়ারেজ। ‍ছবি : সংগৃহীত
থুতু কাণ্ডে বড় শাস্তি পেলেন সুয়ারেজ। ‍ছবি : সংগৃহীত

ইন্টার মিয়ামি দলটিতে যে কজন বড় তারকা রয়েছেন তাদের মধ্যে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি, উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও স্পেনের সার্জিও বুস্কেটস অন্যতম। তাদের ওপরই অনেকাংশে নির্ভর করে দলটির পারফরম্যান্স। ক্লাবটির জন্য বড় দুঃসংবাদ এই, বড় শাস্তির মুখে পড়েছেন সুয়ারেজ ও বুস্কেটস।

প্রতিপক্ষের ফুটলারের সঙ্গে বাজে আচরণের একাধিক নজর রয়েছে উরুগুইয়ান তারকা সুয়ারেজের। এবার তিনি ফুটবলার ছেড়ে চড়াও হন প্রতিপক্ষের এক স্টাফের দিকে। গত ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ইন্টার মায়ামির হারের পর প্রতিপক্ষের এক স্টাফের দিকে থুতু মেরে বসেন সুয়ারেজ। থুতু কাণ্ডে লিগস কাপে সুয়ারেজকে ৬ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

চলতি মৌসুমের লিগস কাপের আর কোনো ম্যাচ না থাকায় সুয়ারেজের ৬ ম্যাচের নিষেধাজ্ঞা লিগস কাপের পরবর্তী আসরে কার্যকর হবে। এর মধ্যে ৩ ম্যাচ গ্রুপপর্বে এবং বাকি ৩ ম্যাচ নকআউট রাউন্ডে। এই শাস্তির ফলে লিগস কাপের পরবর্তী আসরে ফাইনালে উঠলেই কেবল সুয়ারেজকে পাবে মিয়ামি। মেজর লিগ সকারসহ অন্য ম্যাচগুলোর ক্ষেত্রে এই শাস্তি প্রয়োগ হবে না।

সুয়ারেজের মতো বড় না হলেও দলটির আরেক তারকা ফুটবলার সার্জিও বুস্কেটসও শাস্তি পেয়েছেন। তাকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করা হয়েছে। এর বাইরে সিয়াটলের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচ, মায়ামির টমাস অ্যাভিলেসকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এদিকে, থুতু কাণ্ডে নিজের ভুল বুঝতে পেরেছেন সুয়ারেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘এটি ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনোই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১০

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১১

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১২

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৩

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৪

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৫

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৬

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১৭

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৮

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৯

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

২০
X