স্পোটস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শরীফুলের জোড়া আঘাত

শরীফুল ইসলামের জোড়া আঘাত। ছবি : সংগৃহীত
শরীফুল ইসলামের জোড়া আঘাত। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দলীয় শতক পূরণের পর জোড়া আঘাত হেনেছেন বাংলাদেশ পেসার শরীফুল ইসলাম

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৩৪ রানের লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে ফিরলেও দলীয় শতক পূরণের পর দ্রুতই প্যাভিলিয়নে ফিরেছেন আরেক ওপেনার নিশাঙ্কা ও লঙ্কান উইকেটকিপার কুশল মেন্ডিস।

ওপেন করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। দলীয় ৩৫ রানের সময় ওপেনার করুনারত্নেকে ১৭ রানে আউট করেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় জুটিতে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন নিশাঙ্কা ও মেন্ডিস। তবে শরীফুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ৪০ রানে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার নিশাঙ্কা। আউট হওয়ার আগে ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে শরীফুলের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান মেন্ডিস।

বাংলাদেশ আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

এবারের আসরে নিজেদের প্রথম দেখায় ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল সাকিব বাহিনী। তাও আবার ৬৬ বল হাতে রেখে জিতেছিল লঙ্কানরা।

চলতি এশিয়া কাপে ঘুরেফিরেই আসছে বৃষ্টি প্রসঙ্গ। শ্রীলঙ্কাতে চলছে ভরা বর্ষার মৌসুম। ইতোপূর্বে দেশটির মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে যার প্রভাব পড়েছে। আজকের ম্যাচেও বেরসিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালোভাবেই।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

১০

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

১১

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১২

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

১৩

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

১৪

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

১৫

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৬

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

১৭

মেসির প্রথম ‘ইংরেজি পরীক্ষা’

১৮

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

১৯

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

২০
X