স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের প্রথম ম্যাচে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। এই ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ, তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টাইগাররা।

হংকংয়ের বিপক্ষে ওপেনিংয়ে দেখা মিলবে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের। এই দুই ব্যাটার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এনে দিতে চাইবেন দুর্দান্ত এক শুরু। তিনে দেখা মিলবে অধিনায়ক লিটন দাসের। চারে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের মধ্যে একাদশে হৃদয়কে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

শামীম হোসেন ও উইকেটকিপার ব্যাটার জাকের আলী একাদশে থাকাও নিশ্চিতই বলা যায়। সাত নম্বরে খেলবেন অলরাউন্ডার মাহেদী হাসান। ব্যাটিং লাইনআপে এটা বাংলাদেশের দুর্বলতার জায়গা। শেষ দিকে ব্যাটিংয়ে নামলেও দ্রুত রান তোলার সামর্থ্য কিছুটা কমই তার। তবে বোলিংয়ে বেশ কার্যকরী তিনি।

বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই বাংলাদেশের খেলার সম্ভাবনা বেশি। মাহেদীর পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেন রিশাদ হোসেন। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি খেলতে পারেন তানজিম হাসান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১০

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১১

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১২

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৪

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৫

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৭

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৮

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৯

রামিসা হত্যা মামলার রায় আজ

২০
X