স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ উইজডেনের, আছেন যারা

উইজডেন। ‍ছবি : সংগৃহীত
উইজডেন। ‍ছবি : সংগৃহীত

একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন’। গত ২৫ বছর টেস্ট ফরম্যাটে রাজত্ব করেছে এমন সব ক্রিকেটারদের স্থান হয়েছে সেই একাদশে। সর্বোচ্চ ৫ জন ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ভারতের দুই ক্রিকেটার থাকলেও বাংলাদেশ-পাকিস্তানের কোনো ক্রিকেটারের সুযোগ মেলেনি উইজডেনের সেরা টেস্ট একাদশে।

উইজডেনের শতাব্দীর সেরা টেস্ট একাদশে ওপেনার হিসেবে রয়েছেন ভারতের বিরেন্দর শেবাগ ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। টপ অর্ডারে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।

টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা স্টিভেন স্মিথ আছেন সেরা একাদশে। অলরাউন্ডার হিসেবে উইজডেন বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে। মিডল অর্ডারে প্রোটিয়া এই ক্রিকেটারের সঙ্গে জুটিতে রয়েছেন একবিংশ শতাব্দীর আরেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স।

বোলিংয়ে পেসার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ভারতের জাসপ্রিত বুমরাহ। এ ছাড়া একমাত্র স্পিনার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন শেন ওয়ার্ন।

উইজডেনের প্রকাশিত একাদশ : বিরেন্দর শেবাগ (ভারত), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) এবং জাসপ্রিত বুমরাহ (ভারত)।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X