স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

কোচের এই শর্ত পূরণ করলেই বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত নেইমারের

নেইমার। ‍ছবি : সংগৃহীত
নেইমার। ‍ছবি : সংগৃহীত

ইনজুরি যেন পিছু ছাড়ে না নেইমারের। ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ব্রাজিলের তারকা এই ফুটবলার। বাঁ হাঁটুর লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাস ছিঁড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টারের।

সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নেইমারের। কিন্তু চোটের কারণে শেষ মুহূর্তে তাকে বাদ দেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলার সুযোগ রেখেছেন তিনি। তবে জুড়ি দিয়েছেন এক শর্ত।

কোচের দেএক্য়াস শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ শুরুর আগে নেইমারকে প্রমাণ করতে হবে যে, তিনি পুরোপুরি ফিট আছেন। এই শর্ত পূরণ করতে পারলেই বিশ্বকাপ দলে জায়গা মিলবে নেইমারের।

ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার কেমন খেলে, সেটা দেখার কিছু নেই। সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। বর্তমান সময়ে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে ফিট থাকতে হয়। যদি নেইমার সেরা অবস্থায় থাকে, তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না। সবাই চায় নেইমার যেন ভালো শারীরিক অবস্থায় জাতীয় দলে থাকে।’

নেইমার ফিট থাকলে তাকে আ্যটাকিং মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার হিসেবে খেলাতে চান আনচেলত্তি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। তাকে আমি আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে বেছে নেবো। আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের শারীরিক সক্ষমতা দরকার। তবে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তার কোনো সমস্যা নেই।’

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ হেরে পঞ্চম স্থানে থেকে বাছাই পর্ব শেষ করে ব্রাজিল। তবে এর আগেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

১০

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

১১

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

১২

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

১৩

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

১৪

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

দেশে আজ স্বর্ণের বাজারদর

১৬

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১৭

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১৮

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৯

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

২০
X