স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ এএম
অনলাইন সংস্করণ

ওমানকে উড়িয়ে এশিয়া কাপে দারুণ শুরু পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে স্বপ্নের শুরু করল পাকিস্তান। মোহাম্মদ হারিসের ঝলমলে হাফ–সেঞ্চুরির পর বোলারদের সম্মিলিত দাপটে ওমানকে ৯৩ রানে উড়িয়ে দিল বাবরবিহীন সবুজ জার্সিধারীরা।

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬০/৭। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য হাতে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। তবে সেখান থেকে ইনিংস সামলান হারিস ও সাহিবজাদা ফারহান। দুজনের জুটিতে আসে ৮৫ রান। ফারহান রান–এ–বল ২৯ করে বিদায় নিলেও হারিস খেলেন ম্যাচসেরা ৬৬ রানের ইনিংস (৪৩ বলে ৭ চার, ৩ ছক্কা)।

মাঝে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও ফখর জামান (অপরাজিত ২৩ বলে ২৩) ও মোহাম্মদ নওয়াজ (১০ বলে ১৯) দলের সংগ্রহ লড়াকু অবস্থায় নিয়ে যান। ওমানের হয়ে আমির কালিম ও ফয়সাল তিনটি করে উইকেট নেন।

১৬১ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওমান। মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় পুরো দল। ইনিংস টিকিয়ে রাখার লড়াইয়ে একমাত্র আলো ছড়ান হাম্মাদ মির্জা—২৩ বলে ২৭ রান করেন তিন চারে ও এক ছক্কায়। বাকিদের ব্যর্থতায় বড় ব্যবধানেই হার মানে এশিয়া কাপে অভিষেক করা দলটি।

পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নেন দুটি করে উইকেট। এক উইকেট করে শিকার করেন শাহীন শাহ আফ্রিদি, আব্দুর রহমান ও মোহাম্মদ নওয়াজ।

এই জয়ে গ্রুপ ‘বি’-তে দুই পয়েন্ট নিয়ে রানরেটে (৪.৬৫০) দ্বিতীয় স্থানে উঠেছে পাকিস্তান। রোববার একই ভেন্যুতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X