স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় বোলারদের সামনে টালমাটাল পাকিস্তান

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে আবারও প্রথমেই চাপে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-র ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল সালমান আলি আগার দল। কিন্তু ভারতীয় বোলারদের ধারালো আক্রমণে মাত্র ১২.৫ ওভারে ৬৪ রানে অর্ধেকের বেশি ব্যাটসম্যান ফেরত গেছেন ড্রেসিংরুমে।

শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে জাসপ্রীত বুমরাহর হাতে ধরা পড়ে শূন্য রানে ফেরেন সাইম আইয়ুব। খুব বেশি সময় নেননি তিনে নামা মোহাম্মদ হারিসও; বুমরাহর শিকার হয়ে তিনি ফিরলেন মাত্র ৩ রান করে।

এরপর সামলে নেওয়ার দায়িত্বে ছিলেন ফখর জামান। কিন্তু কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১৭ রান করেই আউট হন। অধিনায়ক সালমান আগাও ছন্দ খুঁজে পাননি—খরচ করেন ১২ বল, রান আসে মাত্র ৩!

এমন অবস্থায় ভরসা হয়ে টিকে আছেন সাহিবজাদা ফারহান। ৩৬ বলে ৩২ রান করে এখনও ক্রিজে আছেন তিনি। কিন্তু একা লড়াই কতক্ষণ চালাতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কার্যকর ছিলেন কুলদীপ যাদব। মাত্র ১.৫ ওভারে ২ উইকেট তুলে নেন তিনি। সমান ২টি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেলও। হার্দিক ও বুমরাহর ঝুলিতে গেছে একটি করে উইকেট।

১৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬৫/৬। হাতে এখনও ৭ ওভার বাকি থাকলেও উইকেট হাতে নেই বললেই চলে। ক্রিজে আছেন এক প্রান্তে সাহিবজাদা ফারহান, কিন্তু অন্য প্রান্তে পাকিস্তানের টেল-এন্ডাররা। শেষ পর্যন্ত তিন অঙ্ক ছোঁয়া কি সম্ভব হবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X