শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টসের সময় হাত মেলাননি ভারত-পাকিস্তানের অধিনায়ক

টসের সেই দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের সেই দৃশ্য। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫-এর ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই জমে উঠল বিতর্ক। টসে গিয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে প্রচলিত রীতি অনুযায়ী হাত মেলাতে অস্বীকার করেন। আর এই মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়।

রাজনৈতিক টানাপোড়েন, সীমান্ত উত্তেজনা আর সম্প্রতি পেহেলগাম হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে এমনিতেই ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন ভারতের সাধারণ মানুষ। এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে বছরের প্রথম ম্যাচে সূর্যকুমারের এ পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে।

টসের সময় রবি শাস্ত্রী দুই অধিনায়ককে পরিচয় করিয়ে দিলেও সূর্যকুমার হাত বাড়াননি। পাকিস্তান অধিনায়ক আগাও কোনো উদ্যোগ নেননি; বরং সরাসরি টিম লিস্ট আম্পায়ারের হাতে দিয়ে চলে যান। এমনকি দুজনের মধ্যে চোখাচোখিও হয়নি।

এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ম্যাচের সকালেই সতীর্থদের জানিয়ে দেন সূর্যকুমার যে তিনি পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাবেন না। তবে দলের অন্যরা চাইলে মেলাতে পারেন—এ সিদ্ধান্তও তিনি তাদের ওপর ছেড়ে দেন।

এর আগেই আরেক বিতর্কে নাম জড়ায় পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফের, যিনি প্রকাশ্যে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতীয় সেনাদের কটাক্ষ করেছিলেন। ফলে ম্যাচ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডশকাটে অবশ্য ম্যাচের আগে জানিয়েছেন, খেলোয়াড়রা দেশের মানুষের আবেগ বুঝতে পারছেন, তবে গৌতম গম্ভীরের বার্তা স্পষ্ট—“শুধু ক্রিকেটে মনোযোগ দাও, বাইরের শব্দ উপেক্ষা করো।”

এর আগে অফিসিয়াল অধিনায়ক সম্মেলনেও হাত মেলানোকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছিল। প্রথমে সালমান আগা মঞ্চ ছাড়লেও পরে সূর্যকুমারের সঙ্গে করমর্দন করেন। তবে তখনও বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতীয় সমর্থকেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X