ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিবও 

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেই এই সংবাদটা জানা গিয়েছিল। নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন টাইগার এই ব্যাটার। তবে এর বাইরেও চমক রয়েছে, সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।

এশিয়া কাপে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে ১৩ সেপ্টেম্বর সাকিব-মুশফিকের দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

মুশফিকের দেশে ফেরার কারণ যদিও পরিবারে নতুন অতিথির আগমন উপলক্ষে, সাকিবের ঢাকায় ফেরার কারণটা অস্পষ্ট। অবশ্য সাকিবের পরিবারও বর্তমানে ঢাকায় আছে। তিন দিনের ছুটিতে হয়তো পরিবারকে সময় দিতেই আসছেন তিনি । তবে সূত্রে অনুযায়ী, পূর্বপরিকল্পনা অনুয়ায়ী বিশেষ ব্যক্তিগত কাজে আগামীকাল কলম্বো থেকে তার যাওয়ার কথা ছিল দুবাই। পরে দল খারাপ করায় সে পরিকল্পনা বাদ দেন তিনি। চলে আসেন ঢাকায়।

তার আগে আজ থেকে তিন দিন অবশ্য কলম্বোতেও দলীয় কোনো কাজ নেই। কাজ নেই বলতে তিন দিনের ছুটিই ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। তবে হোটেলে যার যার মতো জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা। যাদের টুকটাক চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।

চন্ডিকা হাথুরুসিংহের অবশ্য পরিকল্পনা আছে, এই সময়ে ব্যক্তিগতভাবে কিছু খেলোয়াড়ের সঙ্গে বসবেন; বিশেষ করে যারা ছন্দ খুঁজে পাচ্ছেন না, তাদের কাছ থেকে সমস্যা জানবেন তিনি, খুঁজবেন সমাধানের পথ।

কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলের সার্বিক পারফরম্যান্সে খুবই বিরক্ত হাথুরুসিংহে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনো বিভাগেই বাংলাদেশ দলের পারফরম্যান্স উজ্জ্বল নয়। উইকেটের সুবিধা নিয়ে যদিও পেসাররা শুরুর দিকে ভালো করেছেন, পরে তারাও খেই হারিয়েছেন। খেলা শেষে এসব নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি কোচ। খেলোয়াড়দের উদ্দেশে বলেছেন, এই পর্যায়ের ক্রিকেটে এ রকম পারফরম্যান্স মেনে নেওয়া যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X