ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরছেন মুশফিক!

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার কলম্বোতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলেই দেশে ফিরে আসতে পারেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।

পারিবারিক কারণে তিনি দেশে ফিরবেন বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবারের ম্যাচের পর সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকালের ম্যাচের পর।

কলম্বোয় আজ বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, স্ত্রী সন্তানসম্ভবা বলেই মুশফিক দেশে ফেরার চিন্তাভাবনা করছেন। দ্বিতীয় সন্তানের আগমনের সময়টাতে তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীর পাশে থাকতে চান। সে জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন।

মুশফিকের পারিবারিক এই বিষয়টি দলও গুরুত্বসহকারে নিয়েছে বলে জানা গেছে। মুশফিক ফিরে গেলে তার বিকল্প হিসেবে আর কাউকে শ্রীলঙ্কায় আনা হবে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত করে জানা যায়নি। সবকিছু নির্ভর করছে কলম্বোর রানাসিঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকালের ম্যাচের ওপর। সুপার ফোরে বাংলাদেশ দল নিজেদের শেষ ম্যাচ খেলবে ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

কলম্বোয় সুপার ফোরের ম্যাচগুলো হবে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই। কাল বিকেলে লাহোর থেকে ভাড়া করা বিমানে যখন একসঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা দল এখানে পৌঁছায়; বৃষ্টি হচ্ছিল তখনো।

তবে কাল রাতের পর থেকে আবহাওয়া বেশ ভালো। কলম্বোয় আজ বৃষ্টি নেই, আছে ঝলমলে রোদ। বিকেলে রানাসিঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১০

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১১

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১২

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৩

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৪

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

১৫

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১৭

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৮

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৯

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

২০
X