স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয় ক্রিকেটারদের ‘অশোভন আচরণে’ ক্ষুব্ধ হয়ে যা বলল পাকিস্তান

এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

চলমান এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ‘অশোভন আচরণের’ বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের ম্যানেজার নাভিদ আকরাম চীমা। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

গ্রুপ পর্বের ম্যাচটিতে একপেশে জয় তুলে নেয় ভারত। ম্যাচ শুরুর সময় টসের মঞ্চে দুই দলের অধিনায়কের করমর্দন এড়িয়ে যাওয়ার বিষয়টি সকলের নজর কাড়ে। ম্যাচ জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা নিজেদের সতীর্থদের সঙ্গে হাত মেলালেও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো ধরণের আলাপচারিতা করেনি। একইভাবে, পাকিস্তানের ক্রিকেটাররাও একে অপরের সঙ্গে হাত মিলিয়ে ড্রেসিংরুমে চলে যান।

ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়রা ভারতের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর জন্য অপেক্ষা করলেও ভারতের ক্রিকেটাররা ‍সেটি এড়িয়ে যান এবং ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন।

ভারতের এমন আচরণে পাকিস্তান শিবিরে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং ম্যানেজার নাভিদ চীমা ভারতের খেলোয়াড়দের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান। তিনি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। চীমার অভিযোগ, পাইক্রফট ম্যাচ শুরুর আগে দুই অধিনায়ককে টসে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন, যা খেলাধুলার চেতনার পরিপন্থী।

চীমা পিসিবি-প্রদত্ত বিবৃতিতে বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের হাত মেলাতে অস্বীকৃতি জানানো খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী।’ ভারতের এই ‘অসহযোগিতামূলক আচরণের’ প্রতিবাদস্বরূপ ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় অংশ নেননি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা, যেখানে সাধারণত দুই দলের অধিনায়কেরা খেলা নিয়ে মতামত দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X