স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হেসে খেলেই পাকিস্তানকে হারাল ভারত

ম্যাচে দুর্দান্ত খেলেন সুর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত
ম্যাচে দুর্দান্ত খেলেন সুর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে জমজমাট ভিড়, আলো ঝলমলে গ্যালারি—সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল ভারত-পাকিস্তান লড়াই মানেই হাড্ডাহাড্ডি উত্তেজনা। কিন্তু মাঠে দৃশ্যটা হলো একেবারেই উল্টো। পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার সুযোগ নিয়ে ভারত সহজেই ম্যাচ জিতে নিল ৭ উইকেট হাতে রেখে।

পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমেই হোঁচট খায়। ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে ফিরলে শুরু হয় ধস। সাহিবজাদা ফারহানের (৪০) ইনিংস কিছুটা ভরসা দিলেও তিনি ব্যাটিং করেছের কচ্ছপ গতিতে। এরপর মধ্য ওভারে কুলদীপ যাদব আর অক্ষর প্যাটেলের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। এক পর্যায়ে ১০০ রানও কঠিন মনে হচ্ছিল। শেষদিকে শাহিন শাহ আফ্রিদি ঝড়ো ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে পাকিস্তানকে কোনোমতে ১২৭ রানে পৌঁছে দেন।

ভারতের জবাবটা ছিল একেবারেই সহজ-সাবলীল। অভিষেক শর্মা ঝড়ো ১৩ বলে ৩১ রান তুলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। এরপর সূর্যকুমার যাদব (৪৭*) আর তিলক ভার্মার (৩১) শান্ত অথচ দাপুটে ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয়ে যায় ভারতের। ১৫.৫ ওভারেই তারা লক্ষ্যে পৌঁছে যায়।

ম্যাচে কুলদীপ যাদবের বোলিং ছিল আলাদা করে উল্লেখযোগ্য—৪ ওভারে মাত্র ১৮ রানে নেন ৩ উইকেট। অক্ষরও সমান কার্যকর ছিলেন (২/১৮)।

এশিয়া কাপের ইতিহাসে ভারত-পাকিস্তান লড়াই মানেই উত্তেজনার চূড়া, কিন্তু এবার দুবাইয়ের রাতটিতে নাটকীয়তা তৈরি হয়নি। ভারতীয় ব্যাটারদের দাপটে ম্যাচ শেষ হয়েছে অনেক আগেই—আর পাকিস্তানের জন্য থেকে গেল হতাশা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ১২৭/৯ ( সাহিবজাদা ৪০, আফ্রিদি ৩৩* ; কুলদীপ ৩/১৮)

ভারত : ১৩১/৩ ( সুর্যকুমার ৪৭*, অভিষেক ৩১ ; সাইম আইয়ুব ৩/৩৫)

ফল : ভারত ৭ উইকেটে জয়ী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X