স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে লড়াইয়ের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান

র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালো পাকিস্তান। ছবি : সংগৃহীত
র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালো পাকিস্তান। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। এমন এক ম্যাচের আগে নিজেদের মনোবল নিশ্চিতভাবেই চাঙ্গা রাখতে চাইবে পাকিস্তান। তবে ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে একপ্রকার দুঃসংবাদই পেয়েছে বাবর আজমের দল। দুর্দান্ত পারফর্ম করেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা হাতছাড়া করতে হয়েছে তাদের।

অথচ কদিন আগেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। এশিয়া কাপ শুরু করেছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবেই। তবে তাদের এক নম্বরে থাকা বেশি দিন স্থায়ী হলো না। দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এশিয়া কাপের ডামাডোলে চাপা পড়ে গিয়েছে অজিদের দারুণ এক জয়। শনিবার রাতে ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশাল ব্যবধানে প্রোটিয়াদের হারায় অজিরা। আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নার আর মারনাশ লাবুশানের সেঞ্চুরিতে ৩৯২ রান করে তারা। ব্লুমফন্টেইনের মাঠে যা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। জবাবে ২৬৯ রানে আটকে ১২৩ রানে হারে দক্ষিণ আফ্রিকা।

এই জয়ের পর ১২১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে যায় অস্ট্রেলিয়া। ১২০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান পাকিস্তানের। অবশ্য আশার কথা, ভারতের বিপক্ষে আজ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ জিতলেই এক নম্বরে চলে যাবে পাকিস্তান। তিনে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৪।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য অবশ্য অপেক্ষা করছে দুঃসংবাদ। এখনো সাতে আছে টাইগাররা। তবে এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের কাছেও হারলে আটে নেমে যাবেন সাকিব আল হাসানরা। বাংলাদেশকে টপকে তখন সাতে উঠে আসবে শ্রীলঙ্কা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X