স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে গাঙ্গুলির অকপট স্বীকারোক্তি

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের ভাবনা জানালেন গাঙ্গুলি। ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের ভাবনা জানালেন গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

সাধারণত ভারত-পাকিস্তান লড়াই মানেই আবেগ, উত্তেজনা আর সীমান্তের বাইরেও আলোচনার ঝড়। তবে এবারকার এশিয়া কাপের ম্যাচে সেই রোমাঞ্চ খুঁজে পাননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সরাসরি বলেই দিলেন— ‘১৫ ওভার পরই আমি ম্যাচ দেখা বন্ধ করে দিয়েছি।’

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ভারত সহজ জয় তুলে নিলেও গাঙ্গুলির চোখে সেটি ছিল একেবারেই একপেশে। তাই ম্যাচ ছেড়ে তিনি মন দেন ম্যানচেস্টার ডার্বিতে। সোমবার এক অনুষ্ঠানে ‘প্রিন্স অব কলকাতা’ জানান, ‘আমি মোটেও অবাক হইনি। ১৫ ওভার দেখার পরই টেলিভিশন চ্যানেল পাল্টে ম্যানইউ বনাম ম্যানসিটি ম্যাচ দেখতে শুরু করি।’

ম্যাচ-পরবর্তী সবচেয়ে আলোচিত বিষয় ছিল ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে আইসিসিতে। তবে গাঙ্গুলি সরাসরি এ বিতর্কে না গিয়ে বড় প্রসঙ্গ টেনে আনেন—‘সন্ত্রাসবাদ বন্ধ হওয়া সবচেয়ে জরুরি। শুধু ভারত-পাকিস্তান নয়, গোটা পৃথিবীতেই। খেলা বন্ধ করা সমাধান নয়, সন্ত্রাস থামাতে হবে।’

খেলোয়াড়দের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাবটা ঠেলে দেন সূর্যকুমার যাদবের কোর্টে— ‘ওদের জিজ্ঞেস করতে হবে, আমি তো অনেক দূরে, নিজের ব্র্যান্ড লঞ্চ নিয়ে ব্যস্ত। সূর্যকুমার এরই মধ্যে উত্তর দিয়েছে।’

গাঙ্গুলির চোখে এখন আর ভারত-পাকিস্তান লড়াইয়ে সেই আগের প্রতিদ্বন্দ্বিতা নেই। তার ভাষায়, ‘পাকিস্তান আর ভারতের প্রতিদ্বন্দ্বী নয়। আমি সেটা সম্মান রেখেই বলছি। কারণ আমি ওদের আগের দল দেখেছি। এখন মানের ঘাটতি স্পষ্ট। গত পাঁচ বছর ধরে যত হাইপ তৈরি হয়েছে, সব ভেস্তে গেছে। একেবারে একপেশে খেলা।’

তিনি আরও যোগ করেন, ‘ভারত-অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা এমনকি আফগানিস্তানের বিরুদ্ধেও খেলা এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ আর কোনো প্রতিযোগিতা নয়।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X