স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর যা বললেন লিটন

লিটন দাস। পুরোনো ছবি
লিটন দাস। পুরোনো ছবি

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে স্বস্তির জয় পেল বাংলাদেশ। মঙ্গলবার রাতে গ্রুপ ‘বি’ ম্যাচে ৮ রানের জয় নিশ্চিত করে দল, তবে অধিনায়ক লিটন দাস মনে করেন ব্যাট হাতে আরও ১৫-২০ রান যোগ করতে পারলে ম্যাচটা অনেক আগেই সহজ হয়ে যেত।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৫৪ রান। ওপেনার তানজিদ হাসান ঝোড়ো ব্যাটিংয়ে করেন ৩১ বলে ৫২ রান, সঙ্গে সাইফ হাসান যোগ করেন ৩০। পরে তাওহীদ হৃদয় ২৬ রান করেন, আর শেষ দিকে জাকের আলী (১২*) ও নুরুল হাসান (৬ বলে ১২*) ছোট ক্যামিও খেলেন। তবে শেষ চার-পাঁচ ওভারে রান তোলার গতি মন মতো হয়নি বলে মন্তব্য করেন লিটন।

আফগানিস্তান জবাবে আজমাতউল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০) ও অধিনায়ক রশিদ খান (১১ বলে ২০) চেষ্টা করলেও মুস্তাফিজুর রহমান (৩/২৮) ও তাসকিন আহমেদ (২/৩৪) নিয়মিত আঘাতে ম্যাচ বাংলাদেশের দখলে রাখেন। যদিও বেশি কৃতিত্ব শুরুর ওভারে নিয়ন্ত্রণ স্পিনার নাসুম আহমেদের (৪-১-১১-২) ও মাঝের ওভার লেগস্পিনার রিশাদ হোসেন (৪-০-১৮-২)। শেষ পর্যন্ত আফগানিস্তান থামে ১৪৬ রানে।

ম্যাচ শেষে লিটনের মুখে স্বস্তির সুর: ‘জয়টা অবশ্যই স্বস্তির, তবে শেষ দিকে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। অন্তত ১৫-২০ রান কম করেছি। তবুও নাসুম আর রিশাদ যেভাবে বল করেছে, সেটা ছিল অসাধারণ। তামিমও (তানজিদ) দারুণ ব্যাট করেছে, শুরুতে ওপেনিং জুটিটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচ জিতে বাংলাদেশ এখনো টিকে রইল সুপার ফোরের দৌড়ে। যদিও মূল ভাগ্য নির্ধারিত হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের জয়ীর ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X