স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ভারত

ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান অক্ষর প্যাটেল। ‍ছবি : সংগৃহীত
ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান অক্ষর প্যাটেল। ‍ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান। একপেশে ম্যাচে পরাজয়ই যেন সঙ্গী তাদের। শক্তিশালী ভারত গ্রুপ পর্বের ম্যাচে হেসেখেলে হারিয়েছে পাকিস্তানকে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আবারও মুখোমুখি হবে এই দুই দল। তবে তার আগে ভারতীয় শিবিরে চোটের ধাক্কা লেগেছে।

ওমান ম্যাচে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান ভারতীয় স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ম্যাচের ১৫তম ওভারে ওমানের হাম্মাদ মির্জার উড়িয়ে মারা বল তালুবন্দি করতে যান অক্ষর। শরীরের ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান এবং মাটির সঙ্গে মাথায় সংঘর্ষ হয়। ভারতীয় দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যান। এরপর আর মাঠে নামা হয়নি অক্ষরের।

ম্যাচ শেষে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানিয়েছেন, অক্ষর ভালো আছেন। তবে পাকিস্তানের ম্যাচের আগে সময় কম থাকায় তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

ব্যাট হাতে ওমানের বিপক্ষে দারুণ ইনিংস খেলেন অক্ষর। পাঁচ নম্বরে নেমে ১৩ বলে ২৬ রান করেন তিনি। সঞ্জু স্যামসনের (৫৬) সঙ্গে চতুর্থ উইকেটে ৪৫ রানের ঝোড়ো জুটি গড়েছিলেন চোটে পড়া অক্ষর।

অক্ষর না খেললে ভারতকে তৃতীয় স্পিনারের কাজটা সারতে হবে পার্ট টাইমার অভিষেক শর্মাকে দিয়ে। যদি গুরুতর চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই অক্ষর ছিটকে যায় সেক্ষেত্রে স্ট্যান্ডবাই লিস্টে থাকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং রিয়ান পরাগের কাউকে কাউকে মূল স্কোয়াডে নেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X