স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির অভিযোগের পাল্টা জবাবে মেইলে যা লিখল পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ড। ‍ছবি : কালবেলা
পাকিস্তান ক্রিকেট বোর্ড। ‍ছবি : কালবেলা

চলমান এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে মেইল করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। পাকিস্তান ক্রিকেট বোর্ড দারুণ দক্ষতার সঙ্গে সেই মেইলের জবাব দিয়েছে। আইসিসিকে দেওয়া মেইলে কী লিখেছে, পিসিবি সেটি সূত্রের বরাতে আংশিক প্রকাশ করেছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।

পিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়ম মেনেই তাদের মিডিয়া ম্যানেজার ম্যাচ রেফারি এবং টিম অফিশিয়ালদের বৈঠকের ভিডিও করেছেন।

পিসিবির পক্ষ থেকে মেইলে কী লেখা হয়েছে সেটা পিটিআইকে জানিয়েছে সূত্র। সূত্রের বরাতে জানা যায়, পাল্টা জবাবে পিসিবি তাদের মেইলে লেখে, ‘দলের মিডিয়া ম্যানেজার স্কোয়াডেরই অংশ। পিএমওএ এলাকায় যাওয়ার অনুমোদন তার আছে। সেখানে তার উপস্থিতি নিয়ম লঙ্ঘন নয়।’

পিসিবির দাবি, আইসিসির নিয়মের মধ্যেই রয়েছে মিডিয়া ম্যানেজার পিএমওএ অঞ্চলে ক্যামেরা বহন করতে পারবে। মেইলে তারা আরও লেখে, ‘মানসম্মত পরিচালনা পদ্ধতি (এসওপি) যদি না মানা হয়, ব্যাপারটি আকুতে (আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট) জানানো হয়েছে কি না, সে বিষয়ে (ম্যাচ) রেফারির কাছে আইসিরি খোঁজ নেওয়া উচিত।’

এর আগে, বুধবার পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগে পাইক্রফটের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা ও প্রধান কোচ মাইক হেসন। সেই বৈঠকের ভিডিও তোলেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাইম গিলানি। সেই বৈঠকের ভিডিও প্রকাশ করে আইসিসির রোষানলে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এ ঘটনায় পাক ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠায় আইসিসির সিইও সংযোগ গুপ্ত। আইসিসির সিইও সংযোগ গুপ্ত সেই চিঠিতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের নিয়ম ভেঙেছে। বৈঠকের সময় পাকিস্তান তাদের মিডিয়া ম্যানেজারকে সেখানে নিয়ে যায়। তিনি মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান তাকে আটকান। এই ঘটনার পর আবার ‘নাটক’ করে পাকিস্তান। মিডিয়া ম্যানেজারকে বৈঠকে না ঢুকতে দিলে তারা মাঠে নামবে না বলে হুমকি দেয়। ফলে তাকে ঢুকতে দেওয়া হয়। সেখানে গিয়ে ভিডিও করেন তিনি। ভিডিও করে বড় অপরাধ করেছেন তিনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X