সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অবসর ভেঙে ফিরলেন বাঁহাতি তারকা ক্রিকেটার

কুইন্টন ডি কক। ‍ছবি : সংগৃহীত
কুইন্টন ডি কক। ‍ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সমর্থকদের জন্য নিঃসন্দেহে খুশির খবর। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেওয়া কুইন্টন ডি কক ফিরেছেন জাতীয় দলে। ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার সাদা বলের উভয় ফরম্যাটে খেলবেন।

ডি কক ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই সুযোগ পেয়েছেন। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য সামনে রেখেই তারকা এই ক্রিকেটারের প্রত্যাবর্তনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে প্রোটিয়ারা।

এদিকে, পেশির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারছেন না টেম্বা বাভুমা। তার পরিবর্তে আসন্ন সিরিজের দলকে নেতৃত্ব দেবেন মার্করাম। ওয়ানডে দলের নেতৃত্বে আছেন ম্যাথু ব্রিটজকে। আর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ডেভিড মিলার।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড- এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ (শুধু দ্বিতীয় টেস্ট), উইয়ান মুলডার, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড- ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রিজা হেন্ডরিক্স, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড- ম্যাথিউ ব্রিটজকে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেতেম্বা কেশিলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X