স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘চোকার্স’ বলে বিদ্রুপ অস্ট্রেলিয়ার, লর্ডসে চ্যাম্পিয়ন হয়ে জবাব বাভুমাদের

প্রোটিয়া অধিনায়ক বাভুমা। ছবি : সংগৃহীত
প্রোটিয়া অধিনায়ক বাভুমা। ছবি : সংগৃহীত

‘চোকার্স’—যেন এক অভিশপ্ত শব্দ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে। বিশ্বকাপের শেষ মুহূর্তে হেরে যাওয়া, সেমিফাইনাল থেকে ফিরে আসা, ফাইনালেও বারবার ব্যর্থতা—সব মিলিয়ে ‘চোকার্স’ তকমাটা গেঁথে গিয়েছিল প্রোটিয়াদের গায়ে।

কিন্তু এই লর্ডসেই সেই লজ্জার অধ্যায়ের অবসান ঘটালেন টেম্বা বাভুমা ও তার দল। ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো আইসিসি ট্রফি নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।

শুধু ট্রফি জয়ই নয়—এটি ছিল মনস্তাত্ত্বিক জয়েরও গল্প। ম্যাচ শেষে বাভুমা জানিয়েছেন, ফাইনাল চলাকালীন অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা তাদের ‘চোকার্স’ বলে স্লেজ করছিল। তবে তা আর মনোযোগ নষ্ট করতে পারেনি প্রোটিয়াদের।

‘আমরা ব্যাটিং করার সময় স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম, ওরা ‘চোকার্স’ শব্দটা ব্যবহার করছিল,’ ম্যাচশেষে বলছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

‘আমরা জানতাম আমাদের প্রতি অনেক সন্দেহ রয়েছে, আমাদের পথ নিয়েও প্রশ্ন উঠেছিল। এই জয় সেই সব প্রশ্নের জবাব।’

ফাইনালে ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলের দুই স্তম্ভ—অধিনায়ক বাভুমা ও সহ-অধিনায়ক এডেন মার্করাম—দেখিয়েছেন দায়িত্বশীল ব্যাটিংয়ের নিদর্শন। বিশেষ করে মার্করাম, যিনি ম্যাচজয়ী শতক হাঁকিয়ে হয়েছেন ম্যাচসেরা।

‘এই ‘চোকার্স’ তকমাটা মাথা থেকে নামিয়ে দেওয়া—এটাই ছিল আমাদের সবচেয়ে বড় লক্ষ্য,’ বলেন মার্করাম। ‘আমরা সেটা পেরেছি। এখন কেউ আর প্রশ্ন তুলতে পারবে না।’

দক্ষিণ আফ্রিকার জন্য এই জয় ছিল কেবল একটি ম্যাচজয় নয়, বরং একটি জাতির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপলক্ষ। বাভুমার কণ্ঠে সেই আশার প্রতিধ্বনি— ‘আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে। কিন্তু এই জয় মানুষকে এক করার একটা সুযোগ এনে দিয়েছে। আমরা চাই, এই জয় আমাদের দেশবাসীকে গর্বিত করুক এবং অনুপ্রাণিত করুক।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের পর আবারও বড় মঞ্চে ফাইনাল খেলতে নামা দক্ষিণ আফ্রিকা এবার আর ভুল করেনি। আর স্লেজিংয়ের উত্তরে মাঠেই জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে—প্রোটিয়ারা আর আগের মতো নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X