ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

১১ মিনিট পর জানলেন পেছানো হয়েছে বৈঠক

বিসিবি লোগো।গ্রাফিক্স  : কালবেলা
বিসিবি লোগো।গ্রাফিক্স : কালবেলা

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সর্বশেষ সভা। সূচি জেনে আগে আগে বিসিবিতে এসেছিলেন পরিচালকরা। কিন্তু নির্ধারিত সময়ের ১১ মিনিট পর তারা জানতে পারেন, আড়াই ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বোর্ড সভা। এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন পরিচালকরাও। উপায় না দেখে ৯টায় বৈঠকে বসতে হয়েছে তার। বোর্ড সভার সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল নির্বাচনী তপশিলে দেওয়া খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়ও। এরই মধ্যে বিসিবি নির্বাচনে রেঞ্জার্স ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলরশিপ পেলেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ।

সভা সূত্রে জানা গেছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আলোচিত সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনও বিতর্কিত ১৪ ক্লাবের একটি থেকে কাউন্সিলর হিসেবে থাকছেন এবারের নির্বাচনে।

আগামী ৬ অক্টোবর হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। রোববার প্রকাশিত তপশিল অনুযায়ী, গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত হওয়ার কথা ছিল কাউন্সিলরের তালিকা; কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেটা আর পাওয়া যায়নি। বোর্ডের একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি। তবে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলই এর উত্তর বলতে পারবেন বলে জানিয়েছেন কয়েকজন পরিচালক। যদিও প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিসিবি নির্বাচনে এবার বেশ ঘটনার আভাস পাওয়া যাচ্ছে। সরকারের সঙ্গে ক্রীড়া সংগঠকদের দূরত্ব এখন স্পষ্ট। তবে শেষ পর্যন্ত কী হতে পারে, সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১০

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১১

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১২

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৩

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৫

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৬

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৭

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৮

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৯

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

২০
X