স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে উত্তেজনা। অবশেষে জানা গেল পূর্ণাঙ্গ তফসিল। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এ নির্বাচন। ইতোমধ্যেই সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি। বুধবার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে নির্বাচনের রোডম্যাপ।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন জানিয়েছেন, ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে শুরু হবে নির্বাচনের কার্যক্রম। এরপর একে একে মনোনয়নপত্র বিতরণ, জমা, যাচাই-বাছাই, আপিল শুনানি, প্রার্থিতা প্রত্যাহারসহ সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

এক নজরে বিসিবি নির্বাচনের তফসিল

  • ২০ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
  • ২১ সেপ্টেম্বর দুপুর ১টা: আপত্তি গ্রহণের শেষ সময়
  • ২১ সেপ্টেম্বর বিকাল ৪:৩০টা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
  • ২২-২৩ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিতরণ
  • ২৫ সেপ্টেম্বর: মনোনয়নপত্র জমাদান
  • ২৬ সেপ্টেম্বর: যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
  • ২৭ সেপ্টেম্বর: আপিল ও শুনানি
  • ২৮ সেপ্টেম্বর: প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা
  • ২৮ সেপ্টেম্বর: ডাক ও ই-ব্যালট বিতরণ
  • ৪ অক্টোবর: নির্বাচন ও প্রাথমিক ফলাফল ঘোষণা
  • ৫ অক্টোবর: চূড়ান্ত ফলাফল প্রকাশ

বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে ১৭১ জন কাউন্সিলরের ভোটে। এর মধ্যে ঢাকার ক্লাবগুলো থেকে আসছেন ৭৬ জন কাউন্সিলর। বোর্ডের মোট ২৫ পরিচালকের মধ্যে ১২ জন থাকেন ক্লাব ক্রিকেট থেকে, আর বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন প্রতিনিধি। নির্বাচিত পরিচালকদের ভোটেই বেছে নেওয়া হবে বিসিবির সভাপতি।

এবারের নির্বাচনে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে আগেভাগেই। তামিম ইকবাল মাঠে নামার ঘোষণা দিয়েছেন পরিচালক পদে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শক্ত প্রতিদ্বন্দ্বী। তাদের সঙ্গে সাবেক সভাপতি ফারুক আহমেদও লড়াইয়ে নামতে পারেন বলে শোনা যাচ্ছে। সভাপতি পদে তাই হতে পারে হেভিওয়েট দ্বন্দ্ব।

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কে হবেন ভবিষ্যতের নেতৃত্ব—এখন সেটিই দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X