স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিষেক ঝড়ের পর ধীরে ধীরে ম্যাচে ফিরছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে ভারতের ব্যাটিং ঝড়ের শুরুটা যতটা উজ্জ্বল ছিল, মাঝপথে এসে তা থমকে দেয় বাংলাদেশের বোলাররা। ৭৭ রানের ওপেনিং জুটি ভাঙার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। ১২.৪ ওভারে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১১৭/৪।

অভিষেক শর্মা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে মেতেছিলেন। মাত্র ২৫ বলে ছুঁয়ে ফেলেন অর্ধশতক। কিন্তু তার ঝড়ো ইনিংসের (৩৭ বলে ৭৫) ইতি টানে রিশাদ হোসেনের এক অনবদ্য ফিল্ডিং প্রচেষ্টা। রানআউট হয়ে থেমে যান ভারতের ইনিংসের নায়ক। এর আগেই রিশাদের ঘূর্ণিতে ফিরেছেন শুবমন গিল (২৯) ও শিবম দুবে (২)।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকেও বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমানের কাটারে তার ইনিংস থামে ১১ রানে। এর ফলে এক সময় অনায়াসে বড় সংগ্রহের পথে থাকা ভারতীয়রা হঠাৎ করেই চাপে পড়ে যায়।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ। তিনি ২ উইকেটের সঙ্গে রানআউটে রেখেছেন বড় অবদান। পাশে ছিলেন সাইফ হাসান, যিনি নিজের প্রথম ওভারেই মাত্র ২ রান দিয়ে ভারতের রানচাকা আটকে দেন। মুস্তাফিজও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেন দলকে।

১২.৪ ওভার শেষে ভারতের স্কোরবোর্ডে ১১৭/৪—কাগজে-কলমে তারা এখনো ভালো অবস্থায় আছে, তবে ম্যাচের গতি পাল্টে দেওয়ার মতো কাজটা করে ফেলেছে বাংলাদেশি বোলাররা। এখন দেখার বিষয়, মধ্য ও শেষের ওভারে ভারত আবারো ছন্দ খুঁজে পায় নাকি বাংলাদেশের নিয়ন্ত্রণই শেষ পর্যন্ত তাদের এগিয়ে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X