স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

নকভির বিরুদ্ধে এবার আইসিসিতে অভিযোগ জানাবে ভারত

নকভির বিরুদ্ধে আইসিসিতে যাচ্ছে ভারত। ছবি : সংগৃহীত
নকভির বিরুদ্ধে আইসিসিতে যাচ্ছে ভারত। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ফাইনালের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভির আচরণে ক্ষুব্ধ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্ট শেষে ট্রফি নিজের সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন নকভি, যা নিয়ে ভারতীয় বোর্ড সরাসরি অভিযোগ তুলেছে এবং আসন্ন আইসিসি সম্মেলনে এ বিষয়ে ‘শক্ত ও গুরুতর’ প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছে।

রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু ম্যাচশেষে ট্রফি প্রদান পর্বকে ঘিরে তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তার সতীর্থরা প্রকাশ্যে নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। এরপর নকভি ট্রফি ও পদক নিয়ে সরাসরি স্টেডিয়াম ছেড়ে চলে যান। ফলে জয়ের পরও ভারতীয় দল হাতে ট্রফি তুলতে পারেনি।

বিসিসিআইর সচিব দেবজিত শইকিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইচ্ছে করেই এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে রাজি হইনি। তবে এ কারণে তার কোনো অধিকার নেই ট্রফি ও মেডেল নিয়ে যাওয়ার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ক্রীড়াসুলভ নয়। আমরা আশা করি, শিগগির ট্রফি ও মেডেল ফেরত দেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘নভেম্বরে দুবাইয়ে আইসিসি সম্মেলন বসবে। সেখানে আমরা নকভির এই আচরণের বিরুদ্ধে শক্ত ও গুরুতর প্রতিবাদ জানাব।’

এশিয়া কাপজুড়ে নকভিকে ঘিরে একের পর এক বিতর্ক দানা বাঁধে। কখনো হ্যান্ডশেক বিতর্ক, কখনো ম্যাচ রেফারি ডেভিড পাইক্রফটকে সরানোর দাবি, আবার কখনো ভারতীয় সমর্থকদের ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট—সব জায়গাতেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

উল্লেখ্য, ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। কুলদীপ যাদবের ঘূর্ণি ও তিলক ভর্মার অপরাজিত হাফসেঞ্চুরিতে নির্ধারিত ওভারের আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X