স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
দাবি ভারতীয় গণমাধ্যমের

খেলা শুরুর আগেই ভারতকে ‘অপমান’ দুই পাক ক্রিকেটারের!

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক যেন থামছেই না। ‍ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক যেন থামছেই না। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শেষ হলেও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক যেন থেমে নেই। ফাইনাল শুরুর আগেই ভারতকে অপমান করে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার, এমন খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

ক্রিকেটে যে কোনো আন্তর্জাতিক ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের ক্রিকেটাররা জাতীয় সংগীত গান। এশিয়া কাপের ফাইনালে প্রথমে জাতীয় সংগীত হয় পাকিস্তানের। পরে ভারতের জাতীয় সংগীত হয়। ভারতের জাতীয় সংগীতের সময় দেখা যায় পাকিস্তানের হারিস রউফ ও শাহিন আফ্রিদি হাসিমুখে গল্প করছেন। এ ঘটনার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।

সাধারণত দেখা যায়, প্রতিপক্ষ দেশের জাতীয় সংগীতের সময় সম্মান প্রদর্শন করে চুপ করে দাঁড়িয়ে থাকেন ক্রিকেটাররা। নিজেদের মধ্যে গল্প বা অন্য কিছু করেন না তারা। তবে ফাইনাল শুরুর আগে গল্প করতে দেখা গেল রউফ ও আফ্রিদিকে। এই ঘটনার পর ভারতীয় সমর্থকরা সমালোচনা শুরু করেছেন। তাদের দাবি, পাকিস্তানের দুই ক্রিকেটার ভারতের জাতীয় সংগীতের অসম্মান করেছেন। পাকিস্তানের ক্রিকেটারদের শাস্তির দাবিও তোলেন তারা।

ফাইনালের আগেও বিতর্ক থেমে থাকেনি। শনিবার ট্রফির সঙ্গে দুই অধিনায়কের ফটোশুট করার কথা ছিল। সেখানে ভারতের অধিনায়ক আসতে রাজি হননি। তা ছাড়া ফাইনালে আগের দুবারের মতো এবারও করমর্দন করেননি সূর্যকুমার যাদব।

পাকিস্তানও চুপ করে বসে থাকেনি। তারা বয়কট করে রবি শাস্ত্রীকে। ফাইনালের দিন টসের সময় সঞ্চালক হিসেবে শাস্ত্রীকে বেছে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তিনি আগের দুটি ভারত-পাকিস্তান ম্যাচেও সঞ্চালনা করেছিলেন। এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচের আগে এসিসিকে অনুরোধ করে নিরপেক্ষ সঞ্চালক দেওয়ার জন্য।

পাকিস্তানের সেই দাবি ভারতীয় বোর্ডকে জানায় এসিসি। ভারতীয় বোর্ড কোনোভাবেই শাস্ত্রীকে বদলাতে রাজি হয়নি। নিরুপায় হয়ে আয়োজকরা ঠিক করেন, পাক অধিনায়ক কথা বলবেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুসের সঙ্গে। আর ভারতের অধিনায়ক কথা বলবেন শাস্ত্রীর সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X