স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও যত টাকা পাবে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মূল আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে লঙ্কানরা। গত আসরের মতো এবারের বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা।

এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ অনেক দিক থেকেই অন্য রকম। সব নারী আম্পায়ার ও ম্যাচ রেফারি, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল, রেকর্ড পরিমাণ প্রাইজমানি-সবই থাকছে এবারের নারী বিশ্বকাপে।

এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ। আগামী ২ নভেম্বর নারী ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা।

বিশ্বকাপ খেলার লক্ষ্যে দেশ ছাড়ার আগে একাধিক ম্যাচ জয়ের প্রত্যাশার কথা জানান অধিনায়ক নিগার সুলতানা। বাংলাদেশ দল এবার প্রথম পর্বে একটি ম্যাচ জিতলেই পাবে ৪১ লাখ ৫৬ হাজার টাকা। এমনকি তারা যদি কোনো ম্যাচ নাও জেতে তবুও পাবে ৩ কোটি ২ লাখ টাকা।

২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। এ ছাড়া বাকি পাঁচ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকিট পায় বাংলাদেশ ও পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X