স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন সাঈদ আজমল। ‍ছবি : সংগৃহীত
সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন সাঈদ আজমল। ‍ছবি : সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের। দেশটির সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন সাবেক বিশ্বকাপজয়ী তারকা সাঈদ আজমল। তিনি দাবি করেন, বিশ্বকাপ জয়ের পর দলকে প্রতিশ্রুতিমতো টাকা দেয়নি পাকিস্তান সরকার। সম্প্রতি পাকিস্তানি এই স্পিনারের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়।

সেই ভিডিওতে সাঈদ আজমল দাবি করেন, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিশ্বকাপ জয় উপলক্ষ্যে ক্রিকেটারদের আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে ২৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। লম্বা সময় পার হলেও সেই টাকা আজও ক্রিকেটাররা পায়নি বলে অভিযোগ করেন সাঈদ আজমল।

এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, ‘সরকারের দেওয়া চেক বাউন্স করেছিল। আমি এতে অবাক হয়ে যাই, এটাও সম্ভব। সরকারের চেক বাউন্স করার পর আমাদের বলা হয়েছিল, পিসিবির চেয়ারম্যান ব্যাপারটি দেখবেন। কিন্তু তিনি কোনো উদ্যোগ নেননি। পরে আমাদের বলা হয়, ২৫ লাখ টাকা দেওয়ার ব্যাপারটা কেবল সরকারে প্রতিশ্রুতি ছিল। আমরা শুধু আইসিসির দেওয়া আর্থিক পুরস্কারের ভাগ পেয়েছিলাম।’

আজমল যখন প্রতিশ্রুত অর্থ না পেয়ে হতাশা প্রকাশ করছেন তখন এশিয়া কাপ জয়ের পরপরই বিসিসিআই ভারতীয় দলের জন্য ২১ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করে। উল্লেখ্য, ২০০৯ সালের পাকিস্তান দলের হয়ে ১২ উইকেট নেওয়া আজমল দেশের অন্যতম সফল স্পিনার হিসেবে বিবেচিত। যদিও তার বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির নিষেধাজ্ঞার ফলে ২০১৫ সালে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১০

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১১

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১২

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৪

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৫

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৬

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৭

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৮

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৯

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

২০
X