স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৩:০৮ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। ছবি : সংগৃহীত
কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। ছবি : সংগৃহীত

শেষ ম্যাচে জয় পেলেও সিরিজটা হাতছাড়া হলো ওয়েস্ট ইন্ডিজের। শারজাহতে নেপালের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০ উইকেটের দুর্দান্ত জয়ে হোয়াইটওয়াশ এড়াল ক্যারিবীয়রা। তবে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতোমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছে রোহিত পাওডেলরা—প্রথম অ্যাসোসিয়েট দল হিসেবে কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি তাদের দখলে।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্যর্থ হয় নেপালের ব্যাটিং লাইনআপ। ইনিংস শেষ হয় ১৯.৫ ওভারে মাত্র ১২২ রানে। কুশল ভুর্তেল একাই লড়াই করে গেছেন ২৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে। তবে বাকিদের ব্যাট ব্যর্থতার ছাপই রাখে। অধিনায়ক পাওডেল (১৭), কুশল মল্লা (১২) ও গুলশান ঝা (১০) কিছুটা চেষ্টা করলেও ভরসা জোগাতে পারেননি। সুনদীপ জোরা (১৪) ও আরিফ শেখ (৬) জুটি সামান্য প্রতিরোধ গড়লেও নিচের সারির দ্রুত পতনে থেমে যায় নেপালের সংগ্রহ। দুই রানআউট তাদের বিপদ আরও বাড়িয়ে দেয়।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রামন সিমন্ডস। মাত্র ১৫ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। জেডিয়া ব্লেডস নেন ২ উইকেট। আকিল হোসেন ও জেসন হোল্ডার পান একটি করে সাফল্য। উইকেট না পেলেও কাইল মেয়ার্স, কারিমা গোর ও নাভিন বিদাইসি ছিলেন কৃপণ।

জবাবে ১২৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ আগ্রাসী শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কোনো উইকেট না হারিয়ে ১২.২ ওভারেই ম্যাচ শেষ করে দেন দুই ওপেনার। আমির জানগু ৪৫ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা। অন্য প্রান্তে আকিম অগাস্টের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪১ রান।

শেষ ম্যাচে ক্যারিবীয়দের জয়ে সিরিজে ব্যবধান কমেছে বটে, তবে ঐতিহাসিক অর্জনটা নেপালের হাতেই থেকে গেল। পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়—এই অধ্যায় ক্রিকেট ইতিহাসে তাদের নামই অমর করে রাখবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১০

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১১

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১২

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৩

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৪

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১৫

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৬

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৭

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৮

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৯

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

২০
X