স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি দেখবেন যেভাবে

দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়টা আরও সহজভাবেই পেতে পারত বাংলাদেশ। তবে ম্যাচের এক পর্যায়ে অবস্থা এমনই হয়েছিল যে, জয় পাওয়াটাই যেন কঠিন হয়ে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। ধস-জুজু কাটিয়ে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে বাংলাদেশ।

এই সিরিজকে দুই দলই দেখছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। ফলে শুধু জিতলেই হবে না, দলকে বিশ্বকাপের জন্য নিখুঁতভাবে প্রস্তুতও করতে হবে। বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটারদের তাদের সামর্থ্যের প্রমাণ দিতেই হবে।

এই জয়ের পরও দুশ্চিন্তা হিসেবে রয়ে গেছে ব্যাটিং ধস। আফগানদের বিপক্ষে দারুণ শুরুর পর ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা। প্রায় প্রতি ম্যাচেই টাইগারদের মিডল অর্ডার কলাপ্স করছে। বিশ্বকাপের আগে এর সমাধান খুঁজে বের করা জরুরি টিম ম্যানেজমেন্টের জন্য।

প্রথম ম্যাচে ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ছয় ব্যাটার। ম্যাচের এমন কঠিন মুহূর্তেও স্বস্তিতে ছিলেন টাইগার অধিনায়ক জাকের আলী। জাকের বলেন, ‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট। আমরা দারুণ শুরু করেছিলাম। এরপর ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলারই অংশ। বোলিং আর ব্যাটিং দুদিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’

আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি উপভোগ করার সুযোগ রয়েছে। দুই দলের এই সিরিজটি অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাডে।

আফগানিস্তানে সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করবে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত। পাকিস্তানে দেখাবে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম তামাশা ও মাইকোতেও দেখা যাবে ম্যাচটি। আর ভারতে দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে। এছাড়া বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখা যাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X