স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান-বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান-বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে আফগানিস্তান। ওয়ানডে সিরিজে সেই হারের বদলা নেওয়ার সুযোগ তাদের সামনে। তবে তার আগেই বড় দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান দল।

জানা গেছে, চোটের কারণে বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত দল থেকে ছিটকে গেছেন ২৩ বছর বয়সী পেসার মোহাম্মদ সালেম। তার বদলি খেলোয়াড়ের নাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তার চোটে কপাল খুলেছে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে এক ওয়ানডে খেলা বিলাল সামির।

ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কারই পেয়েছেন বিলাল। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট গাজী আমানউল্লাহ খানে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ১০ উইকেট নেওয়ার পাশাপাশি বল হাতেও তিনি ছিলেন বেশ কৃপণ। পুরো টুর্নামেন্টে বল করেছেন ৪.৯৭ ইকোনমি রেটে।

আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বুধবার (৮ অক্টোবর)। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

আফগানিস্তানের ওয়ানডে দল : হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X