স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শীর্ষে পাকিস্তান ও দুইয়ে বাংলাদেশ, কোথায় অবস্থান ভারতের

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোতে বাংলাদেশের ব্যাটারদের উন্নতি চোখে পড়ার মতো। চলতি বছর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে টাইগাররা ছক্কা হাঁকানোতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ। এ বছর এরই মধ্যে সেই রেকর্ড ভেঙেছে। এখন পর্যন্ত ২৪ ম্যাচে বাংলাদেশের ব্যাট থেকে এসেছে ১৭১ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর এখন পর্যন্ত ছক্কা মারায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টাইগাররা।

এই তালিকায় ২৬ ম্যাচে ১৯০টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে পাকিস্তান। দুইয়ে রয়েছে বাংলাদেশ। তিনে থাকা ওয়েস্ট ইন্ডিজ ছক্কা মেরেছে ১৪৮টি, ম্যাচ খেলেছে ১৫টি। চারে থাকা অস্ট্রেলিয়া ১১ ম্যাচে ১১১টি ছক্কা হাঁকিয়েছে। আর পাঁচে থাকা ইংল্যান্ড ১২ ম্যাচে বল মাঠের বাইরে পাঠিয়েছে ১০০ বার। এ বছর অন্তত ১০০টি ছক্কা মেরেছে শুধু এই পাঁচ দলই। তালিকায় সাত নম্বরে ভারত, ১২ ম্যাচে তাদের ছক্কা ৯৪।

ছক্কা মারার তালিকায় আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। চলতি মাসের শেষ দিকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বছরের বাকি সময়ে এটিই একমাত্র টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচে বাংলাদেশ কি ছক্কাসংখ্যা দুই শতে নিতে পারবে, সেই প্রশ্ন অনেকেরই। কাজটা কঠিন হলেও যে একেবারেই অসম্ভব ব্যাপারটি তেমন নয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X