স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

জয় দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য নিয়ে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

সদ্যই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা। এশিয়া কাপের ব্যর্থতার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে বাজে রেকর্ডকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ; কিন্তু মাঠের লড়াইয়ে বাজিমাত করে টাইগাররা।

ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশই। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে টাইগাররা। ৮ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। এই ফরম্যাটে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা।

আবুধাবিতে প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, সেই প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। প্রথম ওয়ানডেতেই সাইফ হাসানের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। তানজিদ হাসান ও পারভেজ হোসেন ওপেনিং করলে সাইফকে দেখা যাবে তিনে। সেক্ষেত্রে সাবেক অধিনায়ক শান্তকে ব্যাট করতে দেখা যাবে চারে। সাইফ মিডল অর্ডারেও খেলতে পারেন। তখন শান্তকে দেখা যাবে তিনে।

ওয়ানডের ফর্ম বিবেচনায় তাওহীদ হৃদয়, জাকের আলীর একাদশে জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত বলা যায়। সঙ্গে আছেন অধিনায়ক মিরাজ। ফলে শামীম ও নুরুল একাদশে সুযোগ পাবেন না হয়তো। তবে পারভেজ ইমনকে বসিয়ে যদি সাইফকে ওপেনিংয়ে নামানো হয় সেক্ষেত্রে সোহানকে একাদশে দেখা যেতে পারে।

পেস বোলিংয়ে নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হিসেবে সাকিবের থাকার সম্ভাবনা বেশি। স্পিনার হিসেবে তানভীরের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X