স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজ জয়ের পর চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা। আজ (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

সম্প্রতি টি-টোয়েন্টি সংস্করণে দারুণ ছন্দে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও আমিরাতের মতো প্রতিকূল কন্ডিশন থেকে সিরিজ জেতার সুখস্মৃতি আছে তাদের। আবার ঘরের মাঠে পাকিস্তান, নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষকেও হারিয়েছেন তারা। আমিরাতে এশিয়া কাপেও ফাইনালে খেলার খুব কাছেই ছিলেন তারা। সবমিলিয়ে বিশ্বকাপ সামনে রেখে দারুণ শেপে লিটনের নেতৃত্বাধীন দলটি।

আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশের ম্যাচ বলতে এখন ছয়টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি। এর বাইরে ত্রিদেশীয় সিরিজের আলাপ-আলোচনা হলেও আপাতত নিশ্চিতভাবে বলা যায়, ছয়টি ম্যাচই খেলার সুযোগ পাচ্ছেন তারা।

উইকেট বিবেচনায় প্রথম টি-টোয়েন্টিতে ২ পেসার এবং ৩ স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। স্পিনে দেখা যেতে পারে শেখ মাহেদী-রিশাদ-নাসুমকে। আর পেসার হিসেবে একাদশে থাকতে পারে তাসকিন-মুস্তাফিজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১০

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১১

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১২

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৩

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৪

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৫

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৭

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৮

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৯

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

২০
X